18 C
Munich
Monday, May 25, 2026

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার দিল ময়মনসিংহ মহানগর যুবলীগ

Must read

সুমন ভৌমিকঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে ময়মনসিংহ মহানগর যুবলীগ ঈদ উপহার বিতরণ করেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় ২৭ এপ্রিল দুপুর ২টায় ময়মনসিংহ মহানগরে টাউনহল মোড়ে অবস্থিত এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জননেত্রী শেখ হাসিনার পক্ষে ৭০০ জনকে ঈদ উপহার (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করেন ময়মনসিংহ মহানগর যুবলীগ।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক মোঃ শাহীনূর রহমান এবং সঞ্চলনা করেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রাসেল পাঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর ও ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় দুস্থ, দরিদ্র ও অসহায়দের মাঝে ৭০০ জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ময়মনসিংহ মহানগর যুবলীগ ঈদ উপহার দেয়ায় নিম্ন আয়ের মানুষগুলো আনন্দে আত্মহারা।

ময়মনসিংহ মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রাসেল পাঠান প্রতিবেদককে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারি করোনায় ময়মনসিংহ মহানগর যুবলীগের নেতাকর্মীরা জনগণের পাশে ছিল। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার। দুস্থ, দরিদ্র ও অসহায় ৭০০ জনকে ময়মনসিংহ মহানগর যুবলীগ ঈদ উপহার (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করেছে।

সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রাসেল পাঠান আরো বলেন, ময়মনসিংহ মহানগর যুবলীগ অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এদেশের মানুষের মনের ভাষা একমাত্র জননেত্রী শেখ হাসিনাই বুঝেন। তিনি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ময়মনসিংহ মহানগর যুবলীগ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মানব কল্যানে কাজ করে যাচ্ছে।

 

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article