22.4 C
Munich
Wednesday, June 17, 2026

বকশীগঞ্জে জনপ্রতিনিধিদের সাথে আবুল কালাম আজাদ এমপি’র মত বিনিময়

Must read

এম মাসুদ রানা :
জামালপুরের বকশীগঞ্জে জনপ্রতিনিধি,প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন,উপজেলা মহিলা আ’লীগের সভাপতি শাহীনা বেগম, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি,সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর আলমাছ ও বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুম প্রমূখ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article