24.7 C
Munich
Wednesday, June 17, 2026

বকশীগঞ্জে ভ্রাম্যমান ভূমি সেবা কেন্দ্রে আদিবাসীদের সেবা দিলেন এসিল্যান্ড

Must read

মাসুদ উল হাসান ॥
জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমান ভূমি সেবা কেন্দ্রের মাধ্যমে ভারতীয় সীমান্তবর্তী গারো পাহাড়ে গহীণ অরণ্যে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের ভূমি সমস্য বিষয়ে ভ্রাম্যমান সেবা ও পরামর্শ প্রদান করা হয়েছে। বুধবার ধানুয়া কামালপুর ইউনিয়নের বালুঝুড়ি ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কার্যালয়ে দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদিবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা,হয়রানী,ভূমি বিষয়ক বিভিন্ন ধরণের সমস্যা সমাধানের প্রয়োজনীয় পরামর্শ ও আইনী সহায়তা প্রদানের লক্ষেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক থ্রি ও সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতার সহায়তায় বালুঝুড়ি, সোমনাথপাড়া, রামখনজোড়া, গারামারা ও দিঘলাকোনা গ্রাম উন্নয়ন কমিটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আদিবাসীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। আদিবাসীদের কথা শুনে তাৎক্ষনিক সেবা প্রদান ও পরামর্শ দেন এসিল্যান্ড মাহবুবুর রহমান।
ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান হোশিয় ম্রংয়ের সভাপতিত্বে ও জুনিয়র প্রোগ্রাম অফিসার সুরঞ্জন রামসামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিঘলাকোনা সাধু আন্দ্রে ব্যাসেট ধর্মপল্লীর পুরোহিত রেভাঃ ফাঃ ডমিনিক সরকার সিএসসি,উপ সহকারী ভূমি কর্মকর্তা আবুল কালাম আজাদ, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনন্ত ম্রং,পিটিশন চিছাস,সাবেক ইউপি সদস্য নুর জাহান বেগম অঞ্জলী,ফতেমনি খকসী ও দিগেন্ত খকসী প্রমূখ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article