মাসুদ উল হাসান ॥
জামালপুরের বকশীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির (বিএফএস) উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার রাতে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদ,অ্যাডভোকেট আজাহার ইসলাম সাজু,বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন,সাংবাদিক এইচ এম মূসা আলী ও লিয়াকত হোসেন বাবুল প্রমূখ উপস্থিত ছিলেন। এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান আয়োজকরা। এর আগে সারাবাংলা এসএসসি ৮৮ ব্যাচের পক্ষ থেকেও কম্বল বিতরণ করা হয়।
বকশীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ


