মতিন রহমান।। বকশীগঞ্জে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পত্রিকার ২২ বছরে পদার্পন উপলক্ষে বৃহস্পতিবার (২০ জানুয়ারী) বকশীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদার । তিনি বলেন,একটি সুখী সমৃদ্ধশালী, বৈষ্যমহীন গণতান্ত্রিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। দৈনিক ভোরের দর্পণের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাগজটির সম্পাদক, প্রকাশক, প্রতিবেদক, কর্মকর্তা, কর্মচারী, লেখক ও পাঠকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীনের সভাপতিত্বে ও ভোরের দর্পণ পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি মতিন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদ সদস্য ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ ও প্রেসক্লাবে, সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন, সমকাল প্রতিনিধি মাসুদ উল হাসান প্রমূখ।


