Thursday, July 2, 2026

বকশীগঞ্জে “কালের কন্ঠ শুভসংঘের” কম্বল বিতরণ

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
জামালপুরের বকশীগঞ্জে “কালের কন্ঠ শুভ সংঘের” উদ্যোগে দুস্থ শীতার্তদের মাঝে ২শ কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের কাচাঁ বাজার এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালের কন্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান উপস্থিত থেকে দুস্থদের মাঝে এসব কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ কালে কালের কন্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন,বসুন্ধরা গ্রুপ দেশের একটি শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান। বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশে করোনা দুর্যোগে গত বছর ৫০ হাজার পরিবারের মাঝে আমরা খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। এ বছর দুস্থ শীতার্তদের মাঝে ৭০ হাজার কম্বল বিতরনের নির্দেশ দিয়েছেন তিনি। তার নির্দেশে পর্যায়ক্রমে সারাদেশে কম্বল বিতরণ চলছে। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে কম্বল বিতরণ করা হলো। আপনারা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও বসুন্ধরা পরিবারের সকলের জন্য দোয়া করবেন। বসুন্ধরা পরিবার সব সময় আপনাদের পাশে আছে।
এ সময় অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ কাচাঁ বাজার সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক আতোয়ার রহমান,ব্যবসায়ী এমাজল হক প্রমূখ বক্তব্য রাখেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article