Thursday, July 2, 2026

নিলক্ষিয়ার দাড়িয়াপাড়া ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদারের দাবি সদস্য প্রার্থীর

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
কেন্দ্র দখল,কারচুপি ও নানা অনিয়ম হতে পারে আশঙ্কা করে বকশীগঞ্জে নিলক্ষিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ দাবি করে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন একই ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী নজরুল ইসলাম লিচু। বুধবার উপজেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগের অনুলিপি নির্বাচন কমিশন সচিব,জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরেও দিয়েছেন।

ইউপি সদস্য প্রার্থী নজরুল ইসলাম লিচুর (ঘুুড়ি প্রতীক) অভিযোগ আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই তাকে ও তার কর্মী সমর্থকদের নানা ভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে প্রতিদ্বন্ধী প্রার্থী মাসুম মিয়া ওরফে বাবলু (মোরগ প্রতীক)। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে তার শঙ্কা ততই বাড়ছে। আতঙ্কের মধ্যে আছেন তিনি। আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহনের দিন ভয়ভীতি প্রদর্শন ও পেশি শক্তির মাধ্যমে তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া,জোরপূর্বক ব্যালট পেপার ছিনতাই ও দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে পারে প্রতিপক্ষ প্রার্থী মাসুম মিয়া । এছাড়াও ভোটারদেরকে সুষ্ঠভাবে ভোট প্রদানেও বাধাঁদান ও কেন্দ্র দখল করতে পারে প্রতিদ্বন্ধী প্রার্থী মাসুম মিয়া ওরফে বাবলু এমন আশঙ্কা তার। তাই শান্তিপূর্ন পরিবেশে সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে দাড়িঁয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অতিরিক্ত নজরদারি সহ বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের দাবি জানান নজরুল ইসলাম লিচু।

এ ব্যাপারে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার বলেন,এ ব্যাপারে উর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article