মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা ও ক্রিড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের ব্যাবস্থাপনায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল মামুনুর রশিদ সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। এসময় তিনি ক্রিড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ও বিজয়ী শিক্ষার্থীসহ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজল হক,সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুর রহমান, সাবেক প্রধান শিক্ষক সহিজল হক, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোতালেব সরকার,সাবেক ম্যানেজিং কমিটির সদস্য হাফিজুর রহমান,এ ক্স স্টুডেন্টস এসোসিয়েশনের সদস্য সচিব,ইন্জিনিয়ার কামাল হোসেন, যুগ্ন আহ্বায়ক তৌহিদ মেহেদী,যুগ্ন আহ্বায়ক মাহমুদুর রহমান পলাশ প্রমূখ্য।


