Thursday, July 2, 2026

নৌকা জেতাতে মাঠে কাজ করছেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের ভোটে জেতাতে দিনরাত মাঠে কাজ করে যাচ্ছেন পৌর যুবলীগের আহবায়ক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। প্রতিটি ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি। উন্নয়নের ধারা অব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীদের ভোট দেওয়ার আহবান জানাচ্ছেন।
গত ২৬ ডিসেম্বর বকশীগঞ্জ সদর ও বাট্টাজোড় ইউনিয়নে নৌকার প্রার্থী জয়লাভ করেছে। ওই দুই ইউনিয়নেও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার জয়ে অবদান রেখেছেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। আগামী ৫ জানুয়ারি উপজেলার নিলক্ষিয়া,বগারচর,ধানুয়া কামালপুর,সাধুরপাড়া ও মেরুরচর ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তাই নৌকার প্রার্থীদের পক্ষে গণসংযোগ,নির্বাচনী আলোচনা সভা ও শোডাউনে সক্রিয় ভুমিকা পালন করছেন যুবলীগ নেতা নজরুল ইসলাম সওদাগর। প্রতিটি ইউনিয়নে গিয়ে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি’র উন্নয়ন চিত্র তুলে ধরছেন জনগনের মাঝে। সেই সাথে উন্নয়নের ধারা বজায় রাখতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের ভোট প্রদানের জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানাচ্ছেন যুবলীগের এই নেতা।

পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন,বাংলাদেশ আওয়ামীলীগ উন্নয়নের সরকার। নৌকা মানেই উন্নয়ন। তাই উন্নয়ন চাইলে নৌকা প্রতীকের প্রার্থীদের ভোট দিয়ে জেতাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাদেরকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন তাদের জয় নিশ্চিত করতে ভোটের মাঠে আছি। বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জের উন্নয়নের রুপকার সাবেক সফল তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপির নির্দেশে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নৌকার জয়ে দিনরাত কাজ করে যাচ্ছি। আশা করি আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে উপজেলার সবকটি ইউনিয়নে নৌকার প্রার্থীদের জয় হবে। নৌকার জয় নিয়েই ঘরে ফিরতে চাই।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article