Thursday, July 2, 2026

নিলক্ষিয়া ইউপি’র ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীকে প্রাণ নাশের হুমকির অভিযোগ

Must read

নিজস্ব প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নজরুল ইসলাম লিচুকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্ধী মেম্বার প্রার্থী মাসুম মিয়া ওরফে বাবুল ও তার সহযোগীদের বিরুদ্ধে এই অভিযোগ। এই ঘটনায় বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নজরুল ইসলাম লিচু। সোমবার বিকালে সাংবাদিকদের এ কথা জানান নজরুল ইসলাম লিচু।

নজরুল ইসলাম লিচু অভিযোগে জানান,আগামী ৫ জানুয়ারি নিলাক্ষিয়া ইউপি নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদে ঘুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন তিনি। তার প্রতিদ্বন্ধী মাসুম মিয়া ওরফে বাবুল (মোরগ পতীক ) নিয়ে লড়ছেন। জানকিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও দাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ওয়ার্ডের ভোট গ্রহন হবে। দাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে নজরুল ইসলাম লিচুর বাড়ি প্রায় দেড় কিলোমিটার দুরে। অপরদিকে মাসুম মিয়া ওরফে বাবুল মিয়ার বাড়ি ভোট কেন্দ্র সংলগ্ন হওয়ায় প্রতিনিয়ত নানা ভাবে নজরুল ইসলাম লিচুকে হুমকি ধামকি দিয়ে আসছেন তিনি। তার কর্মী সমর্থকদেরকেউ নানা ভাবে হুমকি দিচ্ছেন মাসুম মিয়া বাবুল। এছাড়া ৫ তারিখ নির্বাচনে দাড়িয়াপাড়া ভোট কেন্দ্রে তার কোন এজেন্ট ডুকতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন মেম্বার প্রার্থী মাসুম মিয়া। তাই ওই কেন্দ্রে সুষ্ঠ ভোট গ্রহন নিয়ে শঙ্কায় রয়েছেন লিচু। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে সেই ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি জোড়ালো দাবি জানান তিনি।

নিলাক্ষিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রতিদ্বন্ধী মেম্বার প্রার্থী মাসুম মিয়া ওরফে বাবুল বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা একেবারেই মিথ্যা। নির্বাচনে জয় পরাজয় আছেই। আমি চাই শান্তিপুর্ন ভাবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিক।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট বলেন,অভিযোগের বিয়টি গুরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article