Thursday, July 2, 2026

বকশীগঞ্জে হক মওলা পরিবারের পক্ষ থেকে কম্বল বিতরণ

Must read

মাসুদ উল হাসান ॥
জামালপুরের বকশীগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামের দুই শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। রবিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিউর রহমান হক মওলা পরিবারের পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কালে সাবেক প্রধান শিক্ষক হক মওলা,সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান,সিটি ব্যাংকের সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম মাসুম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম আবু সায়েম,ফরেস্টার মেহেদী হাসান ও ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ডেপুটি ম্যানেজার ফাহমিদা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতিবছর শীতার্তদের মাঝে শীতবস্র বিতরণসহ প্রাকৃতিক দূর্যোগে অসহায় মানুষের দাড়াঁয় হক মওলা পরিবার।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article