মতিন রহমান। জামালপুর বকশীগঞ্জেরে রবিয়ারচর গ্রামের ২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামের কৃতি সন্তান,দি সিটি ব্যাংক লিমিটেডের এসএভিপি সাইফুল ইসলাম মাসুমের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
শনিবার সকালে কম্বল বিতরণ অনুষ্ঠানেে উপস্থিত ছিলেন মেরুরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান,রবিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিয়র রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ডেপুটি ম্যানেজার ফাহমিদা খাতুন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম আবু সায়েম, ফরেষ্ট অফিসার মেহেদী হাসান প্রমূখ্য।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে সাইফুল ইসলাম মাসুম বলেন আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমার পরিবারের সদস্যদের নিয়ে আপনাদের পাশে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই। ভবিষ্যতেও এই কাজের ধারা অব্যাহত থাকবে ।


