Thursday, July 2, 2026

বকশীগঞ্জে বিদ্রোহী দুই চেয়ারম্যান প্রার্থী বহিস্কার

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বকশীগঞ্জে দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান ফটিক ও মেহেজাবিন বিনতে অরিনকে বহিস্কার করা হয়েছে। হামিদুর রহমান ফটিক বগারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মেহেজাবিন বিনতে অরিন জামালপুর জেলা যুব মহিলা লীগের সহ সম্পাদক। আসন্ন ইউপি নির্বাচনে ফটিক বগারচর ও অরিন নিলাক্ষিয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
শুক্রবার বিকালে জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা ও সাধারণ সম্পাদক নাজমীন আক্তার মেহেজাবিন বিনতে অরিনকে বহিস্কার করেন। পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক মোছাঃ শারমীন আক্তার। একই কারনে বগারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি হামিদুর রহমান ফটিককে বহিস্কার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা যুবলীগের আহবায়ক শ্রী নেপালচন্দ্র সাহা ও যুগ্ন আহবায়ক আলাল উদ্দীন স্বাক্ষরিক পত্রে তাকে বহিস্কার করা হয়। উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বহিস্কারের কপি সাংবাদিকদের হাতে তুলে দেন যুবলীগের আহবায়ক নেপাল চন্দ্র সাহা, যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ ও শামীম খন্দকার।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article