Thursday, July 2, 2026

বকশীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জুম্মান তালুকদার বহিষ্কার

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তালুকদার জুম্মানকে সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারন সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। জেলা ছাত্রলীগের জরুরী সভার সিধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় প্রতীকের বিপক্ষে নির্বাচনী প্রচারণা করার দায়ে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে জাহিদুল ইসলাম তালুকদার জুম্মানকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়। কেন তাকে স্থায়ী ভাবে বহিস্কার করা হবে না তা আগামী ৭ দিনের মধ্যে কারন দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়  স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক পৌর আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম তালুকদার জুম্মানকে সংগঠন বিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক পদ থেকে তাকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য,পার্শবতী শ্রীরবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউপি নির্বাচনে সতন্ত্রপ্রার্থীর পক্ষে ও নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে প্রচারনার একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকে ভাইরাল হলে জাহিদুল ইসলাম তালুকদার জুম্মানকে দলীয় পদ থেকে অব্যহতির আদেশ দেওয়া হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article