Friday, July 3, 2026

বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

Must read

মতিন রহমান।। যথাযোগ্য মর্যাদায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উদযাপন করা হয়।

 

দিবসটি উদযাপন উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তোপধ্বনি,উপজেলার ধানুয়া কামালপুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টা বকশীগঞ্জ এন.এম উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,বেলুন পায়রা উড়ানো, কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ ও শহীদদের আত্মায় মাগফেরাত কামনায় মোনাজান ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বিকালে প্রধানমন্ত্রী দেশব্যাপী শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। বকশীগঞ্জ এন.এম.উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সকলে মিলে জাতীয় পতাকা হাতে শপথ বাক্য পাঠ করেন।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, স্বাস্থ‌্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী, সরকারি কে ইউ কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম আব্দুল্লাহ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মফিজ উদ্দিন উপজেলা মহিলা আ’লীগের সভাপতি শাহিনা বেগম, শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ প্রমূখ‌্য।
অপরদিকে,বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, বিএনপি,জাতীয় পাটিসহ উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক অঙ্গ সংগঠন ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণসহ নানা কর্মসূচি পালন করে।
- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article