Friday, July 3, 2026

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে আজাদ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ

Must read

মাসুদ উল হাসান ॥
মহান বিজয় দিবসে আজাদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। বকশীগঞ্জ পৌর শহরের মালিরচর নয়াপাড়ায় অবস্থিত আজাদ আলোকিত বিশেষ শিক্ষালয়ে ১৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে বৃহস্পতিবার বিকালে হুইল চেয়ার বিতরন করা হয়। হুইল চেয়ার বিতরন করেন আজাদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য শাহীনা বেগম। এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামীলীগ নেতা ইয়াছিন তালুকদার,মনিরুজ্জামান মনির,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম,সাংগঠনিক সম্পাদক তাহমিনা বেগম শিউলী ও সাংবাদিক লিয়াকত হোসেন বাবুল প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বকশীগঞ্জে কৃতি সন্তান সিনিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও জামালপুর জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক প্রয়াত আবুল কালাম আজাদ মেডিসিন ঝড়ে পড়া প্রতিবন্ধী শিশুদের জন্য প্রতিষ্ঠা করেছিলেন আজাদ আলোকিত বিশেষ শিক্ষালয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article