মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযোদ্ধা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের উন্নয়নের কাজে চাঁদা না দেওয়ায় কলেজের কাজের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার শিক্ষার মান উন্নয়নে মুক্তিযোদ্ধা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের উন্নয়ন কাজ করতে গেলে দফায় দফায় চাঁদা দাবী করে কলেজের কাজের প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। ২০১২ সনে মুক্তিযোদ্ধা কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর উপজেলার কারিগরি শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। মুক্তিযোদ্ধা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ড. মোঃ মোফাজ্জল হোসেন উপজেলার সীমারপাড় গ্রামের হুরমুজ আলীর নিকট ৫ শতাংশ জমি ক্রয় করে কলেজের মাঠ প্রশস্ত করেন। একইভাবে কুসুমা বেগমের নিকট সারে ৪ শতাংশ জমি ক্রয় করেন। কলেজের উন্নয়ন কাজ শুরু করলে স্থানীয় চাঁদাবাজ কাদির গংরা চাঁদা দাবী করে উন্নয়ন কাজ বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদকর্মীরা সরেজমিনে গতকাল ১৩ ডিসেম্বর কলেজের উন্নয়ন কাজ প্রত্যক্ষ করে বাঁধাগ্রস্ত কাজের জন্য চাঁদাবাজ আব্দুল কাদিরকে কাজে বাঁধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদোত্তর দিতে পারেনি।
মুক্তিযোদ্ধা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ড. মোঃ মোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন ক্রয়কৃত জমি বারংবার চাঁদার দাবীতে কাজে বাঁধা সৃষ্টি করায় আমরা মানসিকভাবে কাজে আগ্রহ হারিয়ে ফেলি। বিষয়টি কর্তৃপক্ষের নেকনজরে নেওয়ার প্রয়োজন।


