মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে এই প্রথম বারের মতো শিক্ষার্থীদের কোভিট ১৯ এর ফাইজার টিকার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উক্ত টিকা কার্যক্রমের সূচনা করা হয়। ফাইজার টিকার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরোয়ার আলম, উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমূখ্য।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী জানান, ১ম পর্যায়ে উপজেলার ২৩ হাজার শিক্ষার্থী-১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কে কোভিট-১৯ এর ফাইজার টিকা দেয়া হবে। আমরা এই প্রথম শিক্ষার্থীদের ফাইজার টিকা দেওয়া শুরু করেছি। উদ্বোধনের ১ম দিনে প্রায় দুইশত সওর জনকে টিকা দেওয়া হয়। তবে টিকার কার্যক্রম চলমান থাকবে। সেই সাথে উল্লেখিত বয়সী শিক্ষার্থীদেরকে জন্ম সনদ সহ হাসপাতালে আসলে টিকা দেওয়া হবে।


