মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) রাতে এতিহ্যবাহী বকশীগঞ্জ এন,এম,উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় বকশীগঞ্জ অফিসার্স ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বকশীগঞ্জ বাইক রাইডার্স কমিউনিটি।
খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পরিচালনা কমিটির আহ্বায়ক সাজ্জাদ ইকবাল কবির সেলিমের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু জাফর, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা বশির আহাম্মেদ,বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা,মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী,থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট,এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী প্রমূখ্য।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,বঙ্গবন্ধু গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পরিচালনা কমিটির সদস্য সচিব সাইদুর রহমান লাল।
প্রচণ্ড শীতকে উপেক্ষা করে হাজারো দর্শক ফাইনাল খেলা উপভোগ করেন। পরে বিজয়ী ও রানার আপ দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি তুলে দেন অতিথিরা।


