Monday, July 6, 2026

বকশীগঞ্জে নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে মেম্বার প্রার্থীকে হুমকির অভিযোগ

Must read

নিজস্ব প্রতিনিধি ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাকারিয়া পারভেজ বুলাল কে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ভয়ভীতি প্রদর্শন ও প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্ধী মেম্বার প্রার্থী আবদুল ওহাব ও তার সহযোগীদের বিরুদ্ধে এই অভিযোগ। এই ঘটনায় বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন জাকারিয়া পারভেজ বুলাল। বুলাল উঠানোপাড়া এলাকার মৃত শাহজামাল শেখের ছেলে। অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরেও দিয়েছেন তিনি।

মেম্বার প্রার্থী জাকারিয়া পারভেজ বুলাল জানান,আগামী ৫ জানুয়ারি বগারচর ইউপি নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন তিনি। মনোনয়ন দাখিলের পর থেকেই একই ওয়ার্ডের প্রতিদ্বন্ধী প্রার্থী আবদুল ওহাব তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছে। গত ০৭ ডিসেম্বর রাতে আবদুল ওহাব ও তার সহযোগী আবদুল্লাহ আল মামুন, আল আমিন, রুহুল আমিন,লাল চান, বায়োজিদ (মান্দু) সহ অজ্ঞাত নামা আরো ১০-১২ জন মেম্বার প্রার্থী জাকারিয়া পারভেজের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে তাকে নির্বাচন থেকে সড়ে দাড়াতে ভয়ভীতি প্রদর্শন এবং নির্বাচন থেকে সরে না দাড়াঁলে প্রাণ নাশের হুমকি দেয়। সেই সাথে তার প্রস্তাবকারী আবদুর রশিদ ও সমর্থনকারী সরোয়ার হোসেন কেউ ভয়ভীতি দেখায় তারা। এরপর থেকেই ভয়ে তিনি নির্বাচনী প্রচারনা চালাতে পারছেন না বলে জানান। এই ঘটনায় বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন তিনি।
এ ব্যাপারে বগারচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রতিদ্বন্ধী মেম্বার প্রার্থী আবদুল ওহাব বলেন,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। আমাকে হেয় করতেই মিথ্যাচার করা হচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান সরকার বলেন, মেম্বার প্রার্থী জাকারিয়া পারভেজ বুলাল,তার প্রস্তাবকারী ও সমর্থনকারীর সাথে কথা বলেছি। প্রার্থী যেই হোক আচরন বিধি লঙ্গন করলে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা বলেন,অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article