মতিন রহমান।। ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ,’ এ প্রতিপাদ্য নিয়ে জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনে জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ পালিত হয়েছে ।
জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র্যালী,আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএন) মুনমুন জাহান লিজা, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগির আজাদ ও বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার খায়রুল বাসার।


