মতিন রহমান।।জামালপুরের বকশীগঞ্জ থানাতে অফিসার ইনচার্জ হিসাবে শফিকুল ইসলাম সম্রাট দায়িত্বভার গ্রহণের পর থেকেই একের পর এক মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেই চলেছেন।
জানা যায়, গত ১ ডিসেম্বর ওসি শফিকুল ইসলাম সম্রাটের একমাত্র মেয়ে আফরার ৫ম জন্মদিনে বকশীগঞ্জ উপজেলার খেওয়ারচর একটি এতিমখানায় স্বপরিবারে এতিমদের সাথে নিয়ে দুপুরের খাবার খান। সে সময় ওসি সম্রাট লক্ষ্য করেন এই শীতেও বাচ্চারা ঠান্ডা ফ্লোরে ঘুমায়। তখন তিনি কথা দিয়েছিলেন তাদের জন্য তোশক,কম্বলের ব্যাবস্থা করবেন। সে মতে ওসি ৫ ডিসেম্বর ৩টি তোশক ও মাননীয় সংসদ সদস্যের নিকট থেকে প্রাপ্ত কম্বল সহ এতিমখানার শিশুদের মাঝে উপস্থিত হলে শিশুরা আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং নিজেদের পছন্দমতো কম্বল বেছে নেয় তোশক ফ্লোরে বিছায়।
যে মানুষের অন্তর জুড়ে কেবল মানুষের ভালোবাসা বিদ্যমান, যার শব্দ মালায় ধ্বনিত হয় দুঃখি মানুষের আর্তনাদ তিনিই মানবদরদী প্রকৃত মানুষ। এমনি একজন সফল অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট।


