Friday, August 21, 2026

বকশীগঞ্জে নৌকার মাঝি হলেন যারা

Must read

মাসুদ উল হাসান ॥ ৫ম ধাপের ইউপি নির্বাচনে বকশীগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নে নৌকার প্রার্থী মনোনীত করা হয়েছে। শনিবার মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রধান তাদেরকে মনোনয়ন দেন। প্রার্থীরা মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যারা নৌকার মনোনয়ন পেয়েছেন তারা হলেন নিলক্ষিয়া ইউনিয়নে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার,সাধুরপাড়া  ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,বগারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী হোসেন আলী,মেরুরচর ইউনিয়নে যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান ও ধানুয়া কামালপুর ইউনিয়নে যুবলীগ নেতা মশিউর রহমান লাখপতি। আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article