Thursday, August 20, 2026

বকশীগঞ্জে আশ্রয়নের ঘরে বৃদ্ধা খুনের প্রধান আসামীর জামিন

Must read

নিজস্ব প্রতিনিধি ॥ বকশীগঞ্জের ডুমুরতলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘরে বৃদ্ধা ছামিরন নেছা খুনের ঘটনায় প্রধান আসামী মোশারফ হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিজ্ঞ দায়রা জজ আসামী পক্ষের বক্তব্য শুনে এই আদেশ দেন। আসামী পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট আনিসুজ্জামান গামা। রাষ্ট্র্র পক্ষে পি পি নির্মল কান্তি ভদ্র শুনানীতে অংশ নেন।
জানা যায়,গত ৭ অক্টোবর বকশীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের ডুমুরতলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বৃদ্ধা ছামিরন নেছা (৫৫) নিজ বসত ঘরে খুন হন। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। খবর পেয়ে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত বিধবা ছামিরনের লাশ উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article