Wednesday, October 7, 2026

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন হকের গণসংযোগ

Must read

মাসুদ উল হাসান :গণসংযোগ,পথসভাসহ ব্যপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন মেরুরচর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন (হক সাহেব )। সোমবার রাতে কলকীহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার মুরুব্বিদের নিয়ে আলোচনা সভা করেন তিনি। সভায় আমিরুল ইসলাম মাষ্টার,৷ শফিকুল ইসলাম মাষ্টার,আজাদ মিয়া,তোতা মিয়া, শহিদুল্লাহ ও জালাল উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়,মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোয়ার হোসেন দীর্ঘদিন যাবত এলাকায় ব্যপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন । গণসংযোগ অব্যহত রেখেছেন। সেই সাথে সামাজিক বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। সহজ সরল ভালো মানুষ হিসেবে এলাকায় তার বেশ সুনাম রয়েছে। ভোটের মাঠেও প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থীর চেয়ে পিছিয়ে নেই তিনি। তার সাদামাটা চলাফেরা ও সহজ সরলতার কারনে ইতোমধ্যে সাধারন ভোটারদের মনে জায়গা করে নিয়েছেন। মনোয়ার হোসেন এর আগে মেরুরচর ইউপির সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তার বাবাও ইউপি সদস্য ছিলেন। আসন্ন মেরুরচর ইউপি নির্বাচনে ভোটের মাঠে শক্তিশালী প্রার্থী মনোয়ার হোসেন হক সাহেব। নির্বাচনে চমক দেখাবেন হক সাহেব এমনটাই দাবি তার কর্মী সমর্থকদের। মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে মনোয়ার হোসেনও এগিয়ে যেতে চান। অসহায় মানুষের পাশে থাকতে চান সব সময়। গড়তে চান মাদক মুক্ত পরিচ্ছন্ন মডেল ইউনিয়ন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article