বকশীগঞ্জ প্রতিনিধি ॥
বকশীগঞ্জের বাট্টাজোড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সমাজসেবক মীর মোঃ জহির উদ্দিন পথসভা করেছেন। সোমবার সন্ধায় বাট্টাজোড় নতুন বাজার এলাকায় পথসভা করেন তিনি। এর আগে তিনি আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়ে বকশীগঞ্জ আসেন। বিকালে বকশীগঞ্জ পৌছাঁর পর ঝংকার সিনেমা হলের সামনে থেকে প্রায় শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে তাকে নতুন বাজার এলাকায় নিয়ে যায় কর্মী সমর্থকরা।
জানা যায়, মীর মোঃ জহির উদ্দিন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও মীর কামাল হোসেন দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন যাবত এলাকায় সমাজ সেবা মুলক কাজ করে যাচ্ছেন। নির্বাচনী মাঠে বেশ জনসমর্থন রয়েছে তার। বাট্টাজোড় ইউপি নির্বাচনে নৌকা প্রত্যাশী মীর জহির উদ্দিন দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকদের নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন। দলীয় মনোনয়ন পেলে এলাকাবাসীকে সাথে নিয়ে নৌকার জয় নিশ্চিত করতে চান জহির উদ্দিন। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্বাছ আলী,আলহাজ্ব আবদুস সামাদ,বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান,নজির আহম্মেদ,মিজানুর রহমান লুৎফর প্রমূখ বক্তব্য রাখেন।
চেয়ারম্যান প্রার্থী মীর মোঃ জহির উদ্দিন বলেন, বাট্টাজোড় ইউনিয়ন বাসীর জন্য কিছু করতে চাই। তাদের শাসক নয়, সেবক হতে চাই। সুখে দুখে মানুষের পাশে থাকতে চাই। দল যদি সবকিছু বিবেচনা করে আমাকে দলীয় প্রতীক দেয় তাহলে দলীয় নেতাকর্মী ও জনগনকে সাথে নিয়ে নৌকার জয় নিশ্চিত করতে কাজ করবো।
জানা যায়,২০১১ সালে বকশীগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৩ সালে সদর ইউনিয়নের ৭টি ওয়ার্ড ও বাট্টাজোড় ইউনিয়নের ২টি ওয়ার্ড নিয়ে বকশীগঞ্জ পৌরসভা গঠিত হয়। সিমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে ১০ বছর নির্বাচন হচ্ছে এই ইউনিয়নে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আশিকুর রহমান সরকার জানান, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর বৃহস্পতিবার, যাচাই-বাছাই ২৯ নভেম্বর সোমবার,আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর মঙ্গলবার-বৃহস্পতিবার,আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর শুক্রবার-রোববার, প্রত্যাহার করার শেষ দিন ৬ ডিসেম্বর সোমবার, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর মঙ্গলবার, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার।


