Tuesday, October 6, 2026

বকশীগঞ্জে ১০ বছর পর দুই ইউপি নির্বাচনের তফসিল

Must read

মতিন রহমান।। সীমানা নির্ধারণসহ নানা জটিলতার কারণে দীর্ঘদিন নির্বাচন বন্ধ ছিল জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ ও বাট্রাজোর ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রায় ১০ বছর পর বুধবার সারাদেশে ৮৪০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফশিল ঘোষনা করে নির্বাচন কমিশন। এরমধ্যে বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ও বাট্টাজোড় ইউনিয়ন রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে,২০১১ সালে বকশীগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৩ সালে সদর ইউনিয়নের ৭টি ওয়ার্ড ও বাট্টাজোড় ইউনিয়নের ২টি ওয়ার্ড নিয়ে বকশীগঞ্জ পৌরসভা গঠিত হয়। সিমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে দীর্ঘদিন নির্বাচন বন্ধ ছিলো। সর্বশেষ সীমানার বিষয়টি সামাধান হলে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘেষণা করেন। দীর্ঘদিন পর নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় দুই ইউনিয়নের প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আশিকুর রহমান সরকার জানান, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর বৃহস্পতিবার, যাচাই-বাছাই ২৯ নভেম্বর সোমবার,আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর মঙ্গলবার-বৃহস্পতিবার,আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর শুক্রবার-রোববার, প্রত্যাহার করার শেষ দিন ৬ ডিসেম্বর সোমবার, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর মঙ্গলবার,  ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article