মতিন রহমান।।জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের মহিলাদের নিয়ে অক্টোবর মাসের প্রথম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) স্নিগ্ধা দাস,নিলক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার,তথ্যসেবা কর্মকর্তা ও সহকারীগন।
উঠান বৈঠকে আশ্রয়ন প্রকল্পের মহিলাদের নানারকম সুবিধা-অসুবিধা সহ বাল্যবিবাহ, নারী নির্যাতন, শিশুর যত্ন, তথ্যকেন্দ্রের সেবাসমূহ নিয়ে আলোচনা করা হয়।


