মতিন রহমান।। শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা বৃদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার দুপুরে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি”অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম রেজা, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ছরুয়ার আলম, একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী মাসুম, উক্ত প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের সময়কার লোমহর্ষক বিভিন্ন ঘটনার বর্ণনা দেন ও তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে বিভিন্ন ঘটনা সকলের সামনে উপস্থাপন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা জানান, বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে ও তাদের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে এই আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক আমাদের সন্তানেরা, এই হোক আমাদের অঙ্গীকার।


