Sunday, October 4, 2026

বকশীগঞ্জে ভোট কেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন

Must read

মাসুদ উল হাসান ॥  জামালপুরের বকশীগঞ্জে ভোট কেন্দ্র স্থানান্তর অথবা নতুন আরেকটি ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে নতুন বাঁশকান্দা এলাকায় বকশীগঞ্জ -জামালপুর সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে নিলক্ষিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেন।

মানববন্ধনে ভোট কেন্দ্র স্থানান্তর অথবা নতুন ভোট কেন্দ্রে দাবি জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনিরুজ্জামান লিমন, রাসেল মিয়া, আজাহার আলী নালু , সোহেল মিয়া,মুকুল মিয়া, উজ্জল মিয়া, রাশিকুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের নয়টি গ্রাম নিয়ে ৯নম্বর ওয়ার্ড গঠিত। এই ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড এটি। ভোটার সংখ্য প্রায় ৫ হাজার। দাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ওয়ার্ডের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জানকিপুর, জানকিপুর নতুন বাসকান্দা, জানকিপুর মির্ধাপাড়া, পুরাতন বাশঁকান্দা ও ভাটিয়া পাড়া গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ ওই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন। ভোট কেন্দ্র থেকে ওই গ্রামগুলোর দুরত্ব প্রায় ২/৩ কিলোমিটার। এছাড়াও ভোটকেন্দ্রে যাওয়ার একমাত্র সড়কটির অবস্থাও বেহাল। একদিকে দুরে ভোট কেন্দ্র আরেকদিকে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় অনেকেই ভোট কেন্দ্রে যেতে চান না। বিশেষ করে নারী ভোটাররা অনুপস্থিত থাকেন বেশি। এছাড়াও নির্বাচনের সময় ভোট কেন্দ্রের পাশের গ্রামের মানুষ সব সময় প্রভাব বিস্তার করে নিবার্চনের সুষ্ঠ পরিবেশ নষ্ট করে। যে কারনে ওই ওয়ার্ডের সাধারন ভোটাররা সব সময় আতঙ্কিত থাকেন। ভোট কেন্দ্রে যাওয়ার একমাত্র রাস্তাটির অবস্থাও নাজুক। ভোট গ্রহনের সময় নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতায়াতে দারুন ভোগান্তির সম্মুখীন হন। তাই ওই ওয়ার্ডের মাঝামাঝি কোনও স্থানে ভোট কেন্দ্রটি স্থানান্তর অথবা নতুন আরেকটি ভোট কেন্দ্র স্থাপনের জোড়ালো দাবি জানান তারা। আসন্ন ইউপি নির্বাচনের আগেই ভোট কেন্দ্রটি স্থানান্তরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনারের প্রতি দাবি জানান বক্তারা।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম লিচু বলেন, প্রতিটি নির্বাচনেই এই ভোট কেন্দ্রে সহিংসতা হয়। কেন্দ্রটি স্থানান্তর করে মাঝামাঝি স্থানে স্থানান্তর কিংবা নতুন আরেকটি ভোট কেন্দ্র স্থাপন হলে সহিংসতা হবে না। স্থানীয় ভোটাররা যাতে করে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই পরিবেশ তৈরির জন্য নতুন ভোট কেন্দ্র স্থাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এই ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান সরকার সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article