Sunday, October 4, 2026

বকশীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Must read

মতিন রহমান।। মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি, এই স্লোগান কে সামনে রেখে জামাপুরের বকশীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০অক্টোবর)  উপজেলার পরিষদের সম্মেলন কক্ষে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুর রউফ তালুকদার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা, সহকারী কমিশনার( ভূমি) স্নিগ্ধা দাস, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও সাধুরপাড়ার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বীরমুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার  আলহাজ্ব মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী,বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আঃ হামিদ,বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম. শাহীন আল আমিন, বকশীগঞ্জ থানার ওসি( তদন্ত) আব্দুর রহিম, কামালেরবার্ত্তী তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্যা  সিদ্দিকুর রহমান সিদ্দিক, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক,  ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই রাজু আহম্মেদ।

সভাপতির বক্তব্যে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, দেশে ঐক্যবদ্ধ সমাজ গড়তে মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। সবধরনের অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে। তাই সবাই মিলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে এ সকল অনৈতিক কর্মকাণ্ড থেকে সন্ত্রাস নির্মূল করতে পুলিশ সক্ষম হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article