মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে বিভাগীয় বরেন্য শিক্ষক হিসেবে সম্মাননা পেয়েছেন অধ্যক্ষ মো.রফিকুল ইসলাম। তিনি উপজেলার চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।
শুক্রবার বিকালে ময়মনসিংহ টাউন হলে ময়মনসিংহ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক আয়েজিত বিভাগীয় বরেন্য শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্স কারিগরি শিক্ষায় বিশেষ অবদান রাখায় অধ্যক্ষ মো. রফিকুল ইসলামকে এ সম্মাননা প্রদান করা হয়।মনোনীত শিক্ষকদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ময়মনসিংহ বিভাগের দশ জন শিক্ষককে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় বরেন্য শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.গাজী কামাল,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপসচিব ও ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহ লায়ন্স ক্লাবের সহসভাপতিসহ অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কুল,কলেজের শিক্ষক, শিক্ষানুরাগী,সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, আমি সকলের দোয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় নিবেদিত কাজ করে যেতে চাই। ছাত্র-ছাত্রীদের সহপাঠক্রমিক কার্যক্রমসহ ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে আগ্রহী করতে চাই। এছাড়াও আমার চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্স আইসিটি ভবনসহ কয়েকটি ভবণ নির্মিত হচ্ছে। আজকে সকলের অনুপ্রেরণায় এগিয়ে গিয়েছি, এজন্য সকলকে ধন্যবাদ জানাই।


