Sunday, October 4, 2026

বকশীগঞ্জে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২১ এর উদ্বোধন

Must read

মতিন রহমান।। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে গোয়ালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

আজ ৩০ অক্টোবর, শনিবার সকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা।এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জে ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে এবং উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৫৬ হাজার ৫শ’ জনকে এই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article