Sunday, October 4, 2026

বকশীগঞ্জে বিট পুলিশের সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

Must read

মতিন রহমান।।“শুনহে হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ”এই শ্লোগান সামনে রেখে
জামালপুরের বকশীগঞ্জে বিট পুলিশ ৬ এর উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নিলক্ষিয়া চৌরাস্তা বিট পুলিশ ৬ এর কার্যালয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম সম্রাট, প্রধান অতিথির বক্তব্যে ওসি শফিকুল ইসলাম সম্রাট বলেন, সাধারন জনগনের মাঝে ধর্মীয় সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরো বেশি সুসংহত করার লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ এদেশের বিরুদ্ধে ধর্মের নামে কেহ কোন প্রকার যড়যন্ত্র করলে বাংলাদেশ পুলিশ তার বিরুদ্ধে যোদ্ধ ঘোষনা করবে।

নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টারের সভাপতিত্বে, সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিট অফিসার এ এস আই ফারুক , বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সদস্য মনির,নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির সহ স্থানীয় সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article