মতিন রহমান।। স্বাস্থ্য সম্মত খাদ্যাভাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে জীবনধারা পরিচালনা করলে গড় আয়ু বৃদ্ধি ও নিরোগ এবং ঝুঁকিমুক্ত জীবনধারণের লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী, বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ স্বাগত সাহা,জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম,ডাঃ তাহনিয়া বিনতে নাসির,ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, বকশীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবুল কালাম আজাদ, কাউন্সিলর আব্দুল্লাহ, প্রজেক্টর পরিচালক দেলোয়ার হোসেন সহ মসজিদের ইমাম,এনজিও কর্মী,পুরুষ মহিলা সমাজ সেবক,সাংবাদিক,পল্লী চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
কর্মশালার আয়োজনটিতে স্বাস্থ্য সম্মত খাদ্যাভাস ও শারীরিক পরিশ্রমের বিষয়ে বিস্তারিতভাবে উপস্থাপন করেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজিম শাহরিয়ার।
কর্মশালা সূত্রে জানা যায়, খাদ্যাভ্যাস, অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম, ধূমপান ও তামাকের ব্যবহার বৃদ্ধি, অ্যালকোহল ও মাদক গ্রহণের প্রবণতা বৃদ্ধির ফলে অসংক্রামক রোগব্যাধি ক্রমশ মারাত্মক আকার ধারণ করছে। এক্ষেত্রে শারীরিক পরিশ্রম, ব্যায়াম, প্রয়োজনীয় বিশ্রাম, পর্যাপ্ত ঘুম এবং সুস্থধারার জীবন পরিচালনা অসংক্রামক রোগের ঝুঁকি থেকে রক্ষা করতে পারে বলে আলোচকগণ অভিমত ব্যক্ত করেন।


