24.2 C
Munich
Sunday, June 21, 2026

বকশীগ‌ঞ্জে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যা‌লি ও আ‌লোচনা সভা

Must read

ম‌তিন রহমান।।‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপল‌ক্ষে বকশীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশের আয়োজনে পুরাতন বাসষ্ট্যান্ড থেকে একটি  র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে যমুনা বাস কাউন্টা‌রে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নয়ন দাশ, সাব-ইন্সপেক্টর শহিদুল ইসলাম,সাব-ইন্সপেক্টর আনিছুর রহমান,বকশীগঞ্জ বাস মা‌লিক স‌মি‌তির সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম,বকশীগঞ্জ শ্রমিক ইউ‌নিয়‌নের সভাপ‌তি আ‌শেক আলী,সাধারন সম্পাদক মিষ্টার রানা। এসময় প‌রিবহন মা‌লিক,চালক, শ্রমিকরা উপ‌স্থিত ছি‌লেন।

আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের পাশাপাশি সবাইকে সচেতন হতে হতে অনুরোধ জানান।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article