32.8 C
Munich
Sunday, June 21, 2026

বকশীগঞ্জে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

Must read

মতিন রহমান ॥ জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মালিরচর হাজিপাড়া গ্রামে বিয়ের প্রলোভন দিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মালিরচর হাজিপাড়া গ্রামের মিস্টার আলীর ছেলে ফিরোজ মিয়া(২৫) প্রতিবেশি ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী(১৩)কে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। এব্যাপারে স্কুল ছাত্রীর বাবা ইউনুছ আলী বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী ফিরুজ মিয়া ও অপর সহযোগি আসামী মুক্তা বেগম পলাতক রয়েছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, স্কুল ছাত্রীর বাবা ইউনুছ আলী বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। ধর্ষিতা স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article