28.3 C
Munich
Saturday, June 20, 2026

বকশীগঞ্জে তিন দিন পর স্কুল ছাত্রী উদ্ধার॥ আটক-১

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় গ্রাম থেকে নিখোজঁ স্কুল ছাত্রীকে ৩দিন পর উদ্ধার করেছে পুলিশ। একই সময় পুলিশ ওমর ফারুক নামে এক কিশোরকে আটক করেছে।

জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় চেয়ারম্যান বাড়ির দশম শ্রেণির এক ছাত্রী ১৪ অক্টোবর বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে নিখোজঁ হয়। নিখোজেঁর ৩ দিন পর ১৭ অক্টোবর সকালে বকশীগঞ্জ থানার পুলিশ বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া গ্রামের আব্দুস ছালামের বাড়ি থেকে নিখোজঁ স্কুল ছাত্রীকে উদ্ধার করে। একই সময় আব্দুস সালামের ছেলে ওমর ফারুক (১৭) নামে একজন আটক করে পুলিশ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট জানান, এ বিষয়ে মেয়ের মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। আটক ওমর ফারুককে আদালতে সোর্পদ করা হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article