23 C
Munich
Saturday, June 20, 2026

বকশীগঞ্জে নিজের সম্মানি ভাতার টাকা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করলেন মুক্তিযোদ্ধা আফছার আলী

Must read

লিয়াকত হোসেন বাবুল ॥
বকশীগঞ্জে স্কুল-কলেজ ও মাদ্রাসা পড়–য়া দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নিজের সম্মানি ভাতার টাকা বিতরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা আফছার আলী। রোববার দুপুরে এনএম হাইস্কুল হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ১৭ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তি হিসেবে নগদ টাকা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস। বীর মুক্তিযোদ্ধা আফছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এন এম হাইস্কুলের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী,বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র সাহা,শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ,প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক ও মাহমুদা বেগম প্রমূখ বক্তব্য রাখেন।
জানা যায়,গত চার মাস আগে পৌর শহরের মালিরচর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মুক্তিযোদ্ধার সম্মানি ভাতার টাকা এলাকার দরিদ্র,অসুস্থ্য,পঙ্গু,বিধবা,দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেয়ার ঘোষনা দেন। এরপর থেকেই তিনি প্রতিমাসে সম্মানি ভাতার টাকা অসহায়দের মাঝে বিতরণ করে আসছেন। শিক্ষা বৃত্তিসহ এই কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান মুক্তিযোদ্ধা আফছার আলী।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article