22.4 C
Munich
Wednesday, June 17, 2026

ময়মনসিংহে লোকাল পরিবহন গুলোতে যাত্রী বিড়ম্বনা

Must read

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ হতে ঢাকা গামী কিংবা ঢাকা হতে ময়মনসিংহ গামী বাসের অনিয়ম চলছে হরহামেশা । মহাখালী থেকে ছেড়ে আসা বাস গুলোতে এই রকমের যাত্রী হয়রানির শিকার হতে হয়।

বিশেষ করে রাতের বেলা যে লোকাল গাড়ী গুলো ছেড়ে আসে সেগুলো ময়মনসিংহ মাসকান্দা বাসস্ট্যান্ড এ নামানোর কথা বলে নামিয়ে দেয় বাইপাস মোড় অথবা মাঝে মাঝে ত্রিশালে।

প্রতিবাদ করলে আরো বিড়ম্বনার শিকার হতে হয়। বাসের হেলপার থেকে কন্ট্রাকটার অথবা বাস চালক খোদ বাজে ব্যবহারের পাল্লায় বাসে ভ্রমন করাও রুচিতে বাধে যাত্রীদের। অসহায় আর নিরুপায় যাত্রা পথে মেনে নিচ্ছে জনসাধারণ। তবে এসবের জন্য আশু সমাধান ও সুষ্ঠু নিয়মানুবর্তিতা প্রয়োজন অপরিহার্য।

ভুক্তভোগী এক শিক্ষার্থী অভিমান করে বলেন, অভিযোগ কার কাছে দিব আমরা যাত্রীরা, বিষয়টা আজও রয়ে গেলো অজানা, জয়দেব পুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ ভাড়া ডাবল হলেও, আমরা ঠিক মতন আসতে পারছিনা ।

তিনি আরো জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গাড়ীগুলো ময়মনসিংহ মাসকান্দার কথা বলে নামিয়ে দিচ্ছে এিশালে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article