18.1 C
Munich
Saturday, June 20, 2026

ময়মনসিংহে ক্লাবফুট শিশু’র পরিবারদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেন ওয়াক ফর লাইফ

Must read

রোকসানা আক্তার/তোফাজ্জলঃ ওয়াক ফর লাইফ প্রকল্পের মাধ্যমে ময়মনসিংহে ক্লাব ফুট দরিদ্র রোগীদের পরিবারে মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ই অক্টোবর (বৃহস্পতিবার) ময়মনসিংহে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে “দি গ্ল্যাংকো ফাউন্ডেশন সংস্থা” কর্তৃক পরিচালিত ওয়াক ফর লাইফ এর আয়োজনে বর্তমানে করোনা মহামারী পরিস্থিতে অনেক শিশুর পরিবারের আর্থিক অভাব-অনটন দেখা দেয়ায় এই সব শিশু’র পরিবার নিয়ম মেনে ক্লাবফুট (মুগুর পা) চিকিৎসা করাতে আসছে না। না আসার ফলে এই সব রোগীর পরিবার জটিল সমস্যায় পরতে হচ্ছে। এই লক্ষ্যে “দি গ্লাংকো ফাউন্ডেশন” ওয়াক ফর লাইফ এর ময়মনসিংহ প্রতিনিধি ডাঃ মোঃ ইমরান আহমেদ এর তত্তাবধায়নে ১৮টি ক্লাবফুট শিশু’র পরিবারকে ৪শত টাকা করে নগদঅর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। খাদ্য সমগ্রী মধ্যে ১২ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তৈল, ২ কেজি পেয়াজ, ৫ আলু, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ কেজি আটা, ১ কেজি মুড়ি, ১টি সাবান।

“দি গ্ল্যাংকো ফাউন্ডেশন সংস্থা” কর্তৃক পরিচালিত ওয়াক ফর লাইফ শীর্ষক প্রকল্পটি গত ৯ বছর যাবৎ ক্লাবফুট প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রকল্পটির সহায়তায় দেশব্যাপী ২৮ হাজার এর অধিক ক্লাবফুট আক্রান্ত শিশুরা এই সেবা পেয়েছে ।

বাংলাদেশের প্রায় প্রত্যেক জেলা ও উপজেলায় ক্লাবফুট প্রতিবন্ধীরা এই সেবার আওতাধীন। ক্লাবফুট শিশু’র পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ গোলাম মোস্তফা (কনসালট্যান্ট ফিজিওথেরাপী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ময়মনসিংহ সদর, ডাঃ মোঃ জামালুর করিম (কনসালট্যান্ট ফিজিওথেরাপী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মধুপুর টাঙ্গাইল ), ডাঃ খন্দকার গোলাম মোর্শেদ (কনসালট্যান্ট ফিজিওথেরাপী প্রতিবন্ধী সেবা, হালুয়াঘাট)।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article