19.8 C
Munich
Saturday, June 20, 2026

বকশীগঞ্জে পূজামন্ডপ পরিদর্শন করলেন মেয়র নজরুল ইসলাম সওদাগর

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার শারদীয় দূর্গাপূজার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন-বকশীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র নজরুল ইসলাম সওদাগর। ১৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় বকশীগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় পূজামন্ডপগুলোতে ব্যক্তিগত ভাবে আর্থিক অনুদান প্রদান করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র সাহা,বকশীগঞ্জ এন.এম. উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধানশিক্ষক জনাব অনুপ কুমার সেন বাবুল উপস্থিত ছিলেন।

পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে,কেউ কাউকে বাধা দিতে পারবে না। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলায় ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে যুগযুগ ধরে মুসলিম,হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান সবাই মিলেমিশে যার যার ধর্ম পালন করে আসছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article