19.8 C
Munich
Saturday, June 20, 2026

বকশীগঞ্জে পূঁজা মন্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন

Must read

মতিন রহমান।। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূঁজামন্ডপ পরিদর্শন করেছেন,বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ চেয়াম্যান।

বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ১৩ টি মন্ডপ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ও উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা বলেন, এবারের পূজা সবাই উদ্দীপনা নিয়ে উদযাপন করছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন মানুষ ঘরবন্দী ছিল। পূজায় সবাই মিলে আনন্দ করছে, যা সত্যিই এক উৎসবের আমেজ তৈরি করেছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি সকলের পূজা নির্বিঘ্নে কাটবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article