মতিন রহমান।। মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দূর্যোগ প্রস্তুতি এই প্রতিপাদ্যেরর আলোকে জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবং সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপনে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।.
বুধবার উপজেলা প্রশাসন আয়োজনে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা, কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন,ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিন হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা মাসুম হোসেনসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়।


