মতিন রহমান।।জামালপুরের বকশীগঞ্জের ঐতিহ্যবাহী এন.এম. উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক জনাব অনুপ কুমার সেন (বাবুল স্যার) এর অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে এন.এম. উচ্চ বিদ্যালয়ে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন এন.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাসুমুল হক সিদ্দিকী (মাসুম স্যার) উক্ত বিদায়ী সংবর্ধনায় বক্তারা সহকর্মী হিসাবে কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তার পরবর্তী জীবনের জন্য সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। এসময় তার হাতে স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।



