21.8 C
Munich
Friday, June 19, 2026

বকশীগঞ্জ হাসপাতালে আধুনিক রক্তচাপ পরিমাপ মেশিন হস্তান্তর

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বকশীগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষকে আধুনিক রক্তচাপ পরিমাপ মেশিন হস্তান্তর করেছে। মেশিন গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী।

বুধবার(৬ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস কক্ষে এআরএম-ইন বিপি মেশিন, আধুনিক প্রেশার পরিমাপ মেশিন ও ওজন পরিমাপ মেশিন হস্তান্তর করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মেডিকেল অফিসার ডাঃ আব্বাস মোহাম্মদ ইবনে করিম। এসময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার রিয়াসাত রাজী উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক হিসেবে পরিচিত সারাদেশের মত বকশীগঞ্জ উপজেলাতেও বিপুল সংখ্যক মানুষ উচ্চ রক্তচাপে ভুগে থাকেন। অতন্ত আনন্দের বিষয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বকশীগঞ্জ হাসপাতালে নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমরা দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের আউটডোরে একটি কর্নার স্থাপনের মাধ্যেমে  হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার রোগীদের ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসে বিনামূল্যে ওষুধ প্রদান করা সহ তাকে মাসিক ফলোআপে রাখা হবে। আপনারা আসুন ১৮ বছরের উপরের বয়সের সকলে রক্তচাপ পরিমাপ করুন।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article