মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করে। সভায় উপজেলার ১৩টি পূজা মণ্ডপের প্রতিনিধিসহ স্থানীয় রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার
উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস,থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ মফিজ উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান টিটু, বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম শেখ ফরিদ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা রমেশ চন্দ্র কর্মকার, আহবায়ক ডাঃ সিদ্ধেশ্বর সাহা, সদস্য নারায়ণ সাহা ও প্রদীপ কুমার দাশ প্রমুখ।
সভায় বক্তারা পূজা চলাকালীন সময়ে নিরাপত্তা ও সরকারি দেয়া নির্দেশনা প্রতিপালন করার প্রতি জোর দেন।
উল্লেখ্য বকশীগঞ্জ উপজেলায় এবার ১৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।


