21.8 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে ‌‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা বলেন, রাষ্ট্রে দ্রুত নাগরিক সেবা প্রদান এবং গ্রহণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক। সকলের নিবন্ধন সম্পন্ন হলে তাৎক্ষণিক যেকোনো সেবা প্রদান সহজ হবে।তিনি আরও বলেন, সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করতে হবে। পাশাপাশি ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবদের সচেতন হতে হবে। শিশু জন্মের পরপরই জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। তাহলে সবার জন্য কাজ করতে সুবিধা হবে। এতে করে একজন শিশু রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করতে পারবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article