17.6 C
Munich
Tuesday, June 16, 2026

ইউএনও মুনমুন জাহান লিজার সফলতার ১ বছর

Must read

মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা এ উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে গত ২৪ সেপ্টেম্বর ২০২০ যোগদান করেন। তার সফলতার ১ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে উপজেলার সকল কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

ইউএনও মুনমুন জাহান লিজা বিভিন্ন সফলতার মধ্য দিয়ে তিনি সফল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ইতিমধ্যে জামালপুর জেলার শ্রেষ্ঠ ইউএনওর সুনাম অর্জন করেছেন ও বকশীগঞ্জ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

ইউএনও মুনমুন জাহান লিজা যোগদানের পর থেকেই মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর নির্মাণের কাজ সফল ভাবে বাস্তবায়ন করছেন।রাত জেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, করোনা মহামারীর সময় অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, করোনাকালীন মৃত ব্যক্তিদের সঠিক সময়ে দাফন সম্পন্ন, মৃত ব্যক্তির বাড়ি খাদ্যসামগ্রী পাঠানো, মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান, যেকোনো বিষয়ে আর্থিক সহায়তা প্রদান ও জাতির জনকের শতবর্ষ পালনসহ ইত্যাদি উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা ১ বছর পূর্ণ করলেন।

ইতিমধ্যে তার সততা ,কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে বকশীগঞ্জ মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article