মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৭ ইউনিয়নের ৭০ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিন্ধা দাস, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী, উপজেলা আওয়ালীগের সহ সভাপতি নুরুল আমিন ফুরকান, সহসভাপতি আবু জাফর , সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহিনা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই দিনে আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা করেন,পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকল জনপ্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন,এছাড়াও মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাাজার পরিদর্শন, চিনেরচর সৈয়দ রহমান ছামিরন নেছা ফোরকানিয়া মাদরাসা পরিদর্শন করেন তিনি।


